LYRICS

Khobor Diyo Hothat Kanna Pele Lyrics by Joy Sarkar
Khobor Diyo Hothat Kanna Pele Lyrics | খবর দিও হঠাৎ কান্না পেলে | Image Courtesy: Joy Sarkar Official Facebook Page

“Khobor Diyo Hothat Kanna Pele Lyrics” (খবর দিও হঠাৎ কান্না পেলে লিরিক্স) is a soul-stirring modern Bengali song that speaks of unconditional support and selfless love. Composed and sung by the musical maestro Joy Sarkar, this track serves as a comforting promise to be there during moments of despair. The poignant lyrics, penned by the duo Rajib Chakraborty & Anirban Ganguly, beautifully articulate the desire to be a companion in sorrow rather than in joy. With a melodious arrangement of guitars and piano by Joy Sarkar himself, the song features a compelling narrative directed by Ranjay Rc.

Khobor Diyo Hothat Kanna Pele Song Information in Bengali: “খবর দিও হঠাৎ কান্না পেলে” জয় সরকারের কণ্ঠে গাওয়া এক অত্যন্ত আবেগঘন গান। রাজীব চক্রবর্তী ও অনির্বাণ গাঙ্গুলীর লেখা এই গানে এক নিঃস্বার্থ প্রেমিকের আকুতি ফুটে উঠেছে, যে সুখের দিনে পাশে না থাকলেও দুঃখের দিনে প্রিয়জনের চোখের জল মুছিয়ে দিতে চায়। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জয় সরকার নিজেই। ভিডিওটিতে অভিনয় করেছেন সলিনা আহমেদ, নীললোহিত মুখার্জী ও দেবজ্যোতি।

Khobor Diyo Hothat Kanna Pele Lyrics in Bengali & English, Meaning & Translation :

গানের নামখবর দিও হঠাৎ কান্না পেলে
কণ্ঠ ও সুরজয় সরকার
গীতিকাররাজীব চক্রবর্তী ও অনির্বাণ গাঙ্গুলী
সঙ্গীতায়োজনজয় সরকার
ভিডিও ও চিত্রগ্রহণরণজয় আরসি
অভিনয়েসলিনা, নীললোহিত ও দেবজ্যোতি
লেবেলজয় সরকার প্রোডাকশনস

Khobor Diyo Hothat Kanna Pele Lyrics in Bengali (খবর দিও হঠাৎ কান্না পেলে লিরিক্স) :

দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত,
এমন একটা নাছোড়বান্দা ছেলে।
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত,
এমন একটা নাছোড়বান্দা ছেলে।
সুখের দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত,
এমন একটা নাছোড়বান্দা ছেলে।
সুখের দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।

তোমার খবর ভুল ঠিকানায় চিঠি,
তোমার খবর গেরোস্থালির গান।
কেমন আছো? আগেও যেমন ছিলে?
বৃষ্টি ভেজা এক জীবনের স্নান।
এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি,
সারাজীবন ভিজিয়ে দিয়ে গেলে।
এক জীবনের বৃষ্টি দিয়ে তুমি,
সারা জীবন ভিজিয়ে দিয়ে গেলে।
মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।

হাতের পাতায় ভুলের বসত বাটী,
দূরের তারায় আকাশ ধোয়া জল।
মিথ্যে সুখে তোমার পরিপাটি,
বেঁচে থাকার এইটুকু সম্বল।
হয়তো আমি ধূসর কোনো আলো,
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে।
হয়তো আমি ধূসর কোনো আলো,
অনাদরে ভাসিয়ে দিয়ে গেলে।
মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
মেঘলা দিনে নাই বা পেলে পাশে,
খবর দিও হঠাৎ কান্না পেলে।
খবর দিও হঠাৎ কান্না পেলে।
খবর দিও হঠাৎ কান্না পেলে।

(সমাপ্ত)

🎸 Melodies of Melancholy:
জয় সরকারের এই গানে যেমন দুঃখ ভাগ করে নেওয়ার আকুতি রয়েছে, তেমনই অনুপম রায়ের একটি গানে হারানো প্রেমের স্মৃতি আর অভিমানের কথা ফুটে উঠেছে। ‘দেখো এখনো তোমার কথা’ গানটির লিরিক্স কি আপনি পড়েছেন? [এখানে দেখে নিন]
Song NameKhobor Diyo Hothat Kanna Pele
Vocals & CompositionJoy Sarkar
LyricsRajib Chakraborty & Anirban Ganguly
Music ArrangementJoy Sarkar
Video & CinematographyRanjay Rc
FeaturingSalena, Nillohit & Debjoyti
LabelJoy Sarkar Productions

Khobor Diyo Hothat Kanna Pele Lyrics in English Transliteration :

Dukkho tomar kere nite chay joto,
Emon ekta nachhorbanda chhele.
Dukkho tomar kere nite chay joto,
Emon ekta nachhorbanda chhele.
Sukher dine nai ba pele pashe,
Khobor diyo hothat kanna pele.
Dukkho tomar kere nite chay joto,
Emon ekta nachhorbanda chhele.
Sukher dine nai ba pele pashe,
Khobor diyo hothat kanna pele.

Tomar khobor bhul thikanay chithi,
Tomar khobor gerosthalir gan.
Kemon achho? Ageo jemon chhile?
Brishti bheja ek jiboner snan.
Ek jiboner brishti diye tumi,
Sarajibon bhijiye diye gele.
Ek jiboner brishti diye tumi,
Sara jibon bhijiye diye gele.
Meghla dine nai ba pele pashe,
Khobor diyo hothat kanna pele.

Hater patay bhuler bosot baati,
Durer taray akash dhoya jol.
Mithye sukhe tomar poripati,
Benche thakar eituku sombol.
Hoyto ami dhushor kono aalo,
Onadore bhasiye diye gele.
Hoyto ami dhushor kono aalo,
Onadore bhasiye diye gele.
Meghla dine nai ba pele pashe,
Khobor diyo hothat kanna pele.
Meghla dine nai ba pele pashe,
Khobor dio hothat kanna pele.
Khobor diyo hothat kanna pele.
Khobor dio hothat kanna pele.

(End)

Khobor Diyo Hothat Kanna Pele Lyrics Meaning and Translation :

Bengali Meaning:

“খবর দিও হঠাৎ কান্না পেলে” গানটিতে এক নাছোড়বান্দা প্রেমিকের কথা বলা হয়েছে যে তার প্রিয়ার সমস্ত দুঃখ শুষে নিতে চায়। সে সুখের দিনে প্রিয়ার পাশে থাকার দাবি করে না, কিন্তু যখন প্রিয়ার চোখে জল আসবে, তখন সে পাশে থাকতে চায়। গানে বলা হয়েছে, প্রিয়ার খবর এখন ভুল ঠিকানায় পৌঁছায়, তবুও প্রেমিকের মনে তার স্মৃতি অমলিন। প্রিয়ার দেওয়া এক জীবনের বৃষ্টিতে প্রেমিক আজীবন ভিজে চলেছে। নিজেকে ‘ধূসর আলো’ এবং ‘ভুলের বসত বাটি’ মনে করলেও, সে মেঘলা দিনে বা বিষাদের মুহূর্তে প্রিয়জনের একমাত্র আশ্রয় হতে চায়।

English Meaning & Translation:

“Khobor Diyo Hothat Kanna Pele” (Inform me if you suddenly feel like crying) depicts a stubborn boy who wishes to take away all the sadness of his beloved. He asserts that even if he is absent during her happy days, she must call him when tears overwhelm her. The lyrics explore themes of estrangement and lingering attachment; her news is now like a letter to a wrong address, yet she remains his daily song. He reflects on how a single lifetime of ‘rain’ she gave him has left him soaked forever. Comparing himself to a dim light cast aside with neglect, he still pledges to be the solace she seeks on cloudy, sorrowful days.

Youtube Video Link of Khobor Diyo Hothat Kanna Pele Lyricshttps://youtu.be/Jc4DyACFVqY
Home Pagehttps://bengalisonglyrics4u.com

Frequently Asked Questions regarding Khobor Diyo Hothat Kanna Pele Lyrics

1. Who is the singer and composer of “Khobor Diyo Hothat Kanna Pele”?
The song is composed and sung by the talented Joy Sarkar.

2. Who wrote the lyrics for this song?
The touching lyrics are co-written by Rajib Chakraborty and Anirban Ganguly.

3. What is the central theme of the song?
The song revolves around unconditional love and the desire to be a support system for a loved one specifically during their moments of sadness and distress.

4. Who directed the music video?
The music video and cinematography were directed by Ranjay Rc.

5. Can I download the lyrics in PDF format?
Yes. Simply click one of the “Print / Download PDF via PrintFriendly” buttons located below the Bengali or English lyrics sections. You will be redirected to our secure download page where you can generate and save the file. This feature is powered by the PrintFriendly tool.

গানের লিরিক্সটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন বা মতবাদের জন্যে আমাদের কনট্যাক্ট পেজে ভিজিট করুন। যদি আমাদের ওয়েবসাইটটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।

Added by

Bengali Song Lyrics 4U

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *